খালেদা জিয়ার মৃত্যুতে সরকারের জরুরি ঘোষণা

 






বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া শোককালীন প্রথম দিন অর্থাৎ বুধবার সারাদেশে সাধারণ ছুটি কার্যকর থাকবে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ সরকারের এই সিদ্ধান্তের কথা জানানএর আগে মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে প্রথমে বিষয়টি জানানো হয়। পরে সকাল সোয়া ৯টায় হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে মৃত্যুর খবর নিশ্চিত করেন। এ সময় আবেগপ্রবণ হয়ে ফখরুল বলেন যে, তারা আশা করেছিলেন দলীয় নেত্রী আবারও সুস্থ হয়ে উঠবেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি সবাইকে ছেড়ে চলে গেলেন।মৃত্যুর সময় খালেদা জিয়ার শয্যাপাশে তাঁর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন। এছাড়া পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথিও সেখানে ছিলেন। পরিবারের অন্য সদস্যদের মধ্যে তাঁর ছোট ভাই শামীম এসকান্দার ও বড় বোন সেলিনা ইসলামসহ নিকটাত্মীয়রা শেষ সময়ে হাসপাতালে অবস্থান করছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মেডিকেল বোর্ডের চিকিৎসকেরাও এ সময় উপস্থিত ছিলেন।সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘ সময় ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। এর পাশাপাশি তাঁর কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের দীর্ঘস্থায়ী সমস্যা ছিল। গত কয়েক বছরে তাঁর শারীরিক অবস্থার বারবার অবনতি হওয়ায় একাধিকবার তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।বেগম খালেদা জিয়ার জানাজার সময়সূচী বা দাফনের বিষয়ে দল বা পরিবারের পক্ষ থেকে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

কিস করার সময় জিহ্বার ব্যবহার সম্পর্কে যা জানা জরুরি …see more

পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত,

ব্রেকিং: রোজায় স্কুল ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত