এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর!

 


বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে ‘এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬’ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের স্বাক্ষরে এই নীতিমালাটি প্রকাশ করা হয়, যা এখন থেকেই কার্যকর হবে।নতুন এই নীতিমালার প্রধান লক্ষ্য হলো শিক্ষকদের ভোগান্তি কমানো এবং বাড়ির কাছে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পুরো বদলি প্রক্রিয়াটি এখন থেকে একটি উন্নত ও স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হবে। এর ফলে বদলির জন্য শিক্ষকদের আর কোনো দপ্তর বা প্রভাবশালী ব্যক্তিদের কাছে ধরনা দিতে হবে না, যা পুরো ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করবে।নীতিমালা অনুযায়ী, আবেদনকারী শিক্ষকরা প্রাথমিকভাবে তাঁদের নিজ জেলায় বদলির জন্য আবেদন করার সুযোগ পাবেন। তবে যদি নিজ জেলায় সংশ্লিষ্ট বিষয়ে পদ শূন্য না থাকে, সেক্ষেত্রে নিজ বিভাগের অন্য যেকোনো জেলায় বদলির আবেদন করা যাবে। সবচেয়ে বড় মানবিক পরিবর্তন আনা হয়েছে ৩.৮(গ) ধারায়, যেখানে বলা হয়েছে শিক্ষকরা চাইলে তাঁদের স্বামী বা স্ত্রীর নিজ জেলায় বদলি হতে পারবেন। এই বিধানের ফলে কর্মস্থলের কারণে আলাদা থাকা হাজার হাজার শিক্ষক দম্পতি পুনরায় একত্রে থাকার সুযোগ পাবেন।বদলির আবেদনের ক্ষেত্রে একটি প্রধান শর্ত হলো চাকরির সময়কাল। নীতিমালায় উল্লেখ করা হয়েছে, প্রথমবার চাকরিতে যোগদানের পর অন্তত দুই বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো শিক্ষক বদলির জন্য আবেদন করতে পারবেন না। এই উদ্যোগের ফলে শিক্ষা ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে এবং শিক্ষকদের মানসিকভাবে নিশ্চিন্ত থেকে পাঠদানে মনোনিবেশ করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

কিস করার সময় জিহ্বার ব্যবহার সম্পর্কে যা জানা জরুরি …see more

ব্রেকিং: রোজায় স্কুল ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত,