শেরপুরের ঘটনায় নির্বাচন কমিশনের বড় পদক্ষেপ!

 




শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডের ঘটনায় কঠোর ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, শেরপুরে যা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। আচরণবিধি অনুযায়ী নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানগুলোতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা বাধ্যতামূলক। এই প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি (জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি) গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট প্রার্থীদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।উল্লেখ্য, গত বুধবার (২৮ জানুয়ারি) শেরপুর-৩ আসনের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে, নির্বাচনী মাঠে শৃঙ্খলা বজায় রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

কিস করার সময় জিহ্বার ব্যবহার সম্পর্কে যা জানা জরুরি …see more

পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত,

ব্রেকিং: রোজায় স্কুল ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত