শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতা নিহত
শেরপুরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষের ঘটনায় ঝিনাইগাতী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম মারা গেছেন।
বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১০টায় তিনি মারা যান। এর আগে, এদিন বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের জামায়াতের প্রার্থী ও শিবিরের সাবেক সভাপতি রাশেদুল ইসলারাশেদুল ইসলাম জানান, আজ বিকেলে শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকরা বিলম্বে এসে চেয়ারে বসা নিয়ে বাগবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে জামায়াত সমর্থকদের ওপর হামলা করে। এ ঘটনায় ৫০-এর বেশি জামায়াত সমর্থক আহত হন। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রেজাউল করিম ইন্তেকাল করেন।ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিএনপির দুই পক্ষের দীর্ঘদিনের আধিপত্য বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দেশীয় অস্ত্র, ইট-পাটকেল নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।ম।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment