পে স্কেল নিয়ে জানা গেল নতুন তথ্য, যা বললেন অর্থ প্রতিমন্ত্রী....see more
নতুন সরকারের অর্থ প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকির সঙ্গে বৈঠক করেছেন সরকারি কর্মচারী সংগঠনের শীর্ষ নেতারা।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল খালেক, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক এম এ হান্নানসহ অন্যান্য নেতারাবৈঠকে কর্মচারী নেতারা প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং অতীতে পে স্কেল বাস্তবায়নের দাবিতে পরিচালিত আন্দোলনে তাদের অবস্থানের বিষয়টি স্মরণ করিয়ে দেন। পাশাপাশি নতুন সরকারের পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত পরিকল্পনা সম্পর্কেও জানতে চান তারা।জবাবে অর্থ প্রতিমন্ত্রী জানান, পে স্কেল কার্যকর করতে কিছুটা সময় প্রয়োজন হবে। ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন এবং কর্মচারীদের ধৈর্য ধারণের আহ্বান জানান। তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা তিনি জানাননি।বৈঠক শেষে এম এ হান্নান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পে স্কেল দেওয়ার বিষয়ে ইতোমধ্যে বক্তব্য দিয়েছেন। সে অনুযায়ী সরকার বিষয়টি বিবেচনায় রেখেছে। তবে বাস্তবায়নে কত সময় লাগবে, তা এখনও পরিষ্কার নয়।
অন্যদিকে এক কর্মচারী নেতা জানান, সাম্প্রতিক মন্ত্রিসভার বৈঠকে পে স্কেল বাস্তবায়ন নিয়ে কোনো আলোচনা হয়নি বলে প্রতিমন্ত্রী তাদের অবহিত করেছেন।
উল্লেখ্য, নবম পে স্কেল প্রণয়নের উদ্দেশ্যে গত বছরের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার একটি পে কমিশন গঠন করে। পরবর্তীতে ২১ জানুয়ারি কমিশন তাদের সুপারিশ জমা দেয়। কর্মচারীদের দাবি, দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেল ঘোষণা ও কার্যকর করা হোক।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment