চা বিক্রেতার বাড়িতে অভিযান চালিয়ে ১২২ লিটার ডিজেল জব্দ.....see more
মাগুরার শ্রীপুর উপজেলায় এক চা বিক্রেতার বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা ১২২ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। তবে অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের দোরাননগর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম।প্রশাসন সূত্রে জানা যায়, দোরাননগর গ্রামের বাসিন্দা ও পেশায় চা বিক্রেতা নির্মল বিশ্বাস কেতু তার বাড়িতে ব্যারেলের মধ্যে অবৈধভাবে ডিজেল মজুদ করে রেখেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে তার বাড়ি তল্লাশি করে ব্যারেলে সংরক্ষিত ১২২ লিটার ডিজেল জব্দ করা হয়। তবে অভিযানের সময় তাকে পাওয়া যায়নি।অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে জব্দকৃত ডিজেল স্থানীয় কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী প্রতি লিটার ১০২ টাকা দরে কৃষকদের কাছে ২ লিটার করে ডিজেল বিক্রি করা হয়। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হবে বলে জানানো হয়েছে।
এ সময় কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আইয়ুব হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা অনিক কুমার বিশ্বাস উপস্থিত ছিলেউপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, অবৈধভাবে ডিজেল, পেট্রোল ও অকটেন মজুদকারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অভিযুক্তকে না পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সম্ভব হয়নি। তবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।ন।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment