Posts

ফরিদপুরে বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ৭

Image
  রিদপুরের ভাঙ্গা উপজেলায় বিএনপির দুই পক্ষের দীর্ঘদিনের আধিপত্য বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দেশীয় অস্ত্র, ইট-পাটকেল নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেসংঘর্ষে পুরো এলাকা কিছু সময়ের জন্য রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে সাধারণ মানুষ দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চুমুরদী ইউনিয়নের বাবলাতলা গ্রামের ইসরাফিল মোল্লা ও প্রতিবেশী শাহাবুদ্দীন মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে স্থানীয় আধিপত্য ও রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। উভয় পক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িতঘটনার সূত্রপাত হয় গত মঙ্গলবার বিকেলে। পার্শ্ববর্তী ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামে বিএনপির একটি নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য দেন ইসরাফিল মোল্লা।  অভিযোগ রয়েছে, বক্তব্য দীর্ঘ হওয়াকে কেন্দ্র করে শাহাবুদ্দীন মোল্লার পক্ষের এক ব্...

পে স্কেল বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

Image
  নবম জাতীয় বেতন কাঠামো (পে স্কেল) এর প্রজ্ঞাপন জারি ও জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। সংগঠনটি আগামী ২৯ জানুয়ারি দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ এবং ৩০ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে অংশ নেওয়ার জন্য শিক্ষক-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছে।বুধবার (২৮ জানুয়ারি) জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর সই করা এক বিবৃতিতে এসব কর্মসূচি ঘোষণা করা হয়েছে।  এতে বলা হয়েছে, জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠনের পর দফায় দফায় দ্রব্যমূল্য বেড়েছেনবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি না হলে সরকারি কর্মচারীদের পক্ষে পরিবার নিয়ে বেঁচে থাকা কঠিন হবে। পে স্কেল জারি না করলে কমিশন গঠন করে রাষ্ট্রীয় অর্থের অপচয় কেন হলো।  দাবি আদায় ঐক্য পরিষদ ২৮ ও ২৯ জানুয়ারি সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসে বিক্ষোভ এবং ৩০ জানুয়ারি সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এই কর্মসূচির সাথে একাত্মতা প্...

শিক্ষকদের বাড়তি বেতন সুবিধার নতুন প্রজ্ঞাপন

Image
  শিক্ষকদের বেতন কাঠামো ও পদনাম সংক্রান্ত একটি নতুন প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে সহকারী শিক্ষক-শিক্ষিকা পদনাম আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করার পাশাপাশি উচ্চতর ডিগ্রির জন্য অগ্রিম বর্ধিত বেতন সুবিধার বিষয়টি স্পষ্ট করা হয়েছে।নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, যেসব সহকারী শিক্ষক বা শিক্ষিকা দ্বিতীয় শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন, তারা একটি অগ্রিম বর্ধিত বেতন পাবেন। একইভাবে, প্রথম শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারী শিক্ষক-শিক্ষিকারা দুইটি অগ্রিম বর্ধিত বেতন সুবিধা ভোগ করবেন। এই সিদ্ধান্ত ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হিসেবে গণ্য হবে। বুধবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হপ্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের ২০২৪ সালের ৩০ অক্টোবরের সম্মতির আলোকে চাকরি বেতন ও ভাতা আদেশ, ২০১৫-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে ১৯৭০ সালের ১৭ জুলাই জারি করা তৎকালীন এডুকেশন ডিপার্টমেন্ট মেমোরেন্ডামের তফসিলে ‘সহকারী শিক্ষক-শিক্ষিকা’ পদনাম যুক্ত করা হয়েছে এবং অগ্রিম বর্ধিত বেতন স...

নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি আরও বাড়ল

Image
  আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার। এবার এই ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে করা সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। প্রেস সচিব বলেন, ‘১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে। যা আগেই ঘোষণা করা হয়। আজকে উপদেষ্টা পরিষদ সভায় ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি। আর ১০ ও ১১ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে শ্রমিক ও কর্মচারীদের ছুটি অনুমোদন করা হয়েছে। শ্রমিকরা তিন দিন ছুটি পাবেন।’তিনি বলেন, ‘আজকের সভায় ১৩টি এজেন্ডা ছিল। বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের আইন রোহিত আইন খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। মানি লন্ডারিং প্রতিরোধ অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে।’বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশন-২০২৬ এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে বলেও জানান প্রেস সচিব। শফিকুল বলেন, ‘জুয়া প্রতিরোধ অধ্যাদেশ-২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। তথ্য অধিকার অধ্যাদেশ ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়ে...

সরকারি কর্মকর্তাদের ৫ বছরের বেশি চাকরি করা উচিত না : প্রধান উপদেষ্টা

Image
  সরকারি কর্মকর্তাদের ৫ বছরের বেশি সরকারি চাকরি করা উচিত নয় বলে মনে করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘সরকারি কর্মকর্তাদের পাঁচ বছরের বেশি চাকরি করা উচিৎ না। তাহলে তার মাইন্ড সেট হয়ে যায়। সৃজনশীলতা নষ্ট হয়প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ বছর পর পর নতুন করে শুরু করা উচিত। কারণ সময়ের সঙ্গে সঙ্গে লক্ষ্য পরিবর্তন হলেও মানুষরা সেই প্রতিষ্ঠানে পুরোনো ধ্যান ধারণা নিয়ে বসে রয়েছে।’ আজ বুধবার দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’-এর ওয়েবসাইট ও লোগো উন্মোচন করেনসবাইকে চাকরির দিকে না ঝুঁকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘সবার জন্য চাকরি নিশ্চিতের ধারণা একটি ভুল জিনিস। এটি একটি দাস প্রথার শামিল। উদ্যোক্তা হওয়ার জন্য সরকারকে সহায়তা করতে হবে।জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘দেশের রাজনীতিতে জুলাই আন্দোলন যেমন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিল...

হাসনাতের আসনে বিএনপির প্রার্থী বদল! মনোনয়ন পেলেন যিনি

Image
  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বিতার মুখে এবার নতুন প্রার্থী ভেড়াচ্ছে বিএনপি। দলটির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিমউদ্দিনকে সামনে আনা হচ্ছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে কুমিল্লা–৪ আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেযদিও বিএনপির নেতাকর্মীদের একটি অংশ এখনো আশা করছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি প্রার্থিতা ফিরে পেতে পারেন। এ বিষয়ে আগামী সোমবার আপিল শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।মনোনয়ন বাতিলের সুযোগে এই আসনে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের নেতা জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে জসিমউদ...

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর!

Image
  বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে ‘এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬’ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের স্বাক্ষরে এই নীতিমালাটি প্রকাশ করা হয়, যা এখন থেকেই কার্যকর হবে।নতুন এই নীতিমালার প্রধান লক্ষ্য হলো শিক্ষকদের ভোগান্তি কমানো এবং বাড়ির কাছে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পুরো বদলি প্রক্রিয়াটি এখন থেকে একটি উন্নত ও স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হবে। এর ফলে বদলির জন্য শিক্ষকদের আর কোনো দপ্তর বা প্রভাবশালী ব্যক্তিদের কাছে ধরনা দিতে হবে না, যা পুরো ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করবে।নীতিমালা অনুযায়ী, আবেদনকারী শিক্ষকরা প্রাথমিকভাবে তাঁদের নিজ জেলায় বদলির জন্য আবেদন করার সুযোগ পাবেন। তবে যদি নিজ জেলায় সংশ্লিষ্ট বিষয়ে পদ শূন্য না থাকে, সেক্ষেত্রে নিজ বিভাগের অন্য যেকোনো জেলায় বদলির আবেদন করা যাবে। সবচেয়ে বড় মানবিক পরিবর্তন আনা হয়েছে ৩.৮(গ) ধারায়, যেখানে বলা হয়েছে শিক্ষকরা চাইলে তাঁদের স্বামী বা স্ত্রীর নিজ জেলায় বদলি হতে পারবেন। এই বিধানের ফলে কর...